ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকরা সমাজের দর্পণ: নবাগত ইউএনও অমিত রায়

শান্তু ধর
আগস্ট ২৫, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়ের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নবাগত ইউএনও অমিত রায়।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের বিভিন্ন অসংগতি ও অনিয়ম তুলে ধরেন। এতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষও সচেতন হওয়ার সুযোগ পায়।

তিনি আরও বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা থাকলে সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায় প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব। কচুয়ার উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং বিভিন্ন সমস্যা সমাধানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমদাদ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাসির, কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম আকাশ, সাংবাদিক হাবিব উল্যাহ হাবিবসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বক্তব্য দেন।

এ সময় সাংবাদিকরা কচুয়া উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, জনদুর্ভোগ ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের নানা তথ্য তুলে ধরেন। পাশাপাশি প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা বলেন, সাংবাদিক ও প্রশাসনের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলে জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধান করা সম্ভব। এ ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।