ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় আইগিরী ও বাতাবাড়িয়া গ্রামবাসীর সিদ্ধান্ত ‘মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়’

শান্তু ধর
আগস্ট ২৪, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষার লক্ষ্যে কঠোর অবস্থান নিয়েছে কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নের আইনগিরী ও বাতাবাড়িয়া গ্রামের বাসিন্দারা।

সোমবার দুপুরে বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এক মাদকবিরোধী সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়েছে “মাদক ছাড়ো, না হয় গ্রাম ছাড়।

মাদকবিরোধী সমাবেশ ও মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, বাতাবাড়িয়া ও আইনগিরী গ্রামে কোনো মাদকসেবী কিংবা মাদক কারবারিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া হবে না। গ্রামকে মাদকমুক্ত রাখতে সামাজিক নজরদারি জোরদার করা হবে।

বাতাবাড়িয়া সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি মোঃ মহি উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ এমরান হোসেন পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নাছির উদ্দিন প্রধান। অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সফি উল্লাহ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রাকিব হোসেন প্রমুখ।

বক্তারা চরম ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন,“মাদক শুধু একজন ব্যক্তি নয়, একটি পুরো পরিবার, সমাজ ও জাতির ভবিষ্যৎ বিনষ্ট করে দিচ্ছে।

মাদকের কারণেই আজ যুবসমাজ বিপথগামী হচ্ছে, পারিবারিক কলহ বাড়ছে এবং চুরি, ছিনতাই, সন্ত্রাস ও হত্যার মতো অপরাধ বৃদ্ধি পাচ্ছে।” তাই মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

ফাউন্ডেশনের উদ্যোগে মাদক বরোধী সমাবেশ শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ জাকির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।