ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী র‍্যালী ও সভা

Chandpur Tribune
আগস্ট ২৪, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে মাদক নির্মূল ও প্রতিরোধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি মডেল থানার উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) উপজেলার মেহের উত্তর ইউনিয়ের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ে সমাবেশ ও বিদ্যালয় থেকে শাহরাস্তি কালী বাড়ী পর্যন্ত র‌্যালী অনুষ্ঠিত হয়।

জান গেছে, পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনর্চাজ মীর মাহবুবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় মেহের উত্তর ইউনিয়ের কাকৈরতলা গোলাম কিবরিয়া দাখিল মাদ্রাসা ও বানিয়াচৌঁ জেবি উচ্চ বিদ্যালয়ে মাদক নির্মূল ও প্রতিরোধে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত হয়।

এরপর সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সমাবেশ ও র‍্যালীতে শাহরাস্তি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম ও অন্যান্য আরো পুলিশ সদস্য, এলাকার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।