ঢাকাশুক্রবার , ২১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৬নং ওয়ার্ড মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে মেয়র প্রার্থী এ্যাড. টিটুর মুসল্লীদের সাথে কুশল বিনিময়

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২১, ২০২৬ ৩:২৭ অপরাহ্ণ
Link Copied!

“করবো কাজ,গড়বো দেশ,সবার আগে বাংলাদেশ”-এ স্লোগানকে সামনে রেখে স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু শুক্রবার (২১আগস্ট) জুম্মার পূর্বে পৌরসভার ৬ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।

এরপর তিনি ৬ নং ওয়ার্ড মকিমাবাদ সদ্দার বাড়ি বায়তুল আমান জামে মসজিদে খুৎবার বয়ান শুনেন এবং অত্র মসজিদে জামাতে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন।

নামাজের পর তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে শুভেছা বক্তব্য রাখেন।এর পর অত্র মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবি দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান সহ পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল সাত্তার সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।