ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর মেডিকেল কলেজে হাজীগঞ্জের দুই কৃতি চিকিৎসকের পদোন্নতি

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২০, ২০২৬ ১০:৫৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের দুই কৃতি সন্তান ও স্বনামধন্য চিকিৎসক ডা. উৎফল সাহা এবং ডা. মো. মহিবুল আলম রুবেল সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করেছেন।

পদোন্নতির পর ডা. উৎফল সাহা ডেন্টিস্ট্রি বিভাগে এবং ডা. মো. মহিবুল আলম রুবেল মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তারা চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষা ও চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।

দীর্ঘদিন ধরে নিজ এলাকা হাজীগঞ্জের মানুষের চিকিৎসাসেবায় আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন এই দুই চিকিৎসক। চিকিৎসাসেবায় তাদের দক্ষতা, আন্তরিকতা ও অবদানের কারণে স্থানীয় মানুষের কাছে তারা ইতোমধ্যে প্রশংসিত ও পরিচিত মুখ হিসেবে জায়গা করে নিয়েছেন।

তাদের পদোন্নতির খবরে আনন্দিত হাজীগঞ্জবাসী। দুই কৃতি চিকিৎসকের এই অর্জনকে এলাকার জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে স্থানীয়রা তাদের নতুন কর্মস্থলে সাফল্য, সম্মান ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

হাজীগঞ্জের সন্তান হিসেবে চিকিৎসাক্ষেত্রে তাদের এই অগ্রযাত্রা নতুন প্রজন্মের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।