ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে পথচারী শিক্ষার্থীর মৃত্যু

Chandpur Tribune
আগস্ট ১৩, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের ছায়াবানী রেলক্রসিংয়ের পূর্ব পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাগরিকা ট্রেনটি ছায়াবানী রেলক্রসিং পার হওয়ার কিছুক্ষণ পর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলক্রসিংয়ের পূর্ব পাশে ওই ব্যক্তি রেললাইনের ওপর থাকাকালে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রেললাইন পারাপারের সময় সবাইকে সতর্কতা অবলম্বন ও রেলপথের নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।