ঢাকাবৃহস্পতিবার , ১৩ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন থেকে পারিবারিক কারণে সরে দাঁড়ালেন কোষাধ্যক্ষ প্রার্থী মজিবুর রহমান রনি

Chandpur Tribune
আগস্ট ১৩, ২০২৬ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ থেকে পারিবারিক কারণে কোষাধ্যক্ষ পদপ্রার্থিতা প্রত্যাহার করেছেন মো. মজিবুর রহমান রনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

পোস্টে মজিবুর রহমান রনি বলেন, তিনি কোনো পদ-পদবির লোভে নয়, ব্যবসায়ীদের অধিকার, সম্মান, স্বচ্ছতা ও কল্যাণের লক্ষ্যে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তিনি বলেন, “আমার কাছে একটি ভোটের চেয়ে একজন ব্যবসায়ীর সম্মান অনেক বড়।”

তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনকে তিনি ব্যবসায়ী সমাজের একটি সুন্দর, সুষ্ঠু ও গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখেছেন। ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রনি বলেন, তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন ভবিষ্যৎ পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।

নিজের প্রার্থিতা প্রত্যাহারের কারণ হিসেবে পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি বলেন, আসন্ন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন-২০২৬ থেকে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

পোস্টের শেষাংশে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, “পদ নয়, নীতি আগে। জয় নয়, ন্যায় আগে। ক্ষমতা নয়, ব্যবসায়ীদের অধিকার আগে।” একই সঙ্গে সুখে-দুঃখে ব্যবসায়ীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।