ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাইমচরে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

আফতাবুল ইসলাম মেহরাব
আগস্ট ১২, ২০২৬ ৮:৫৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাইমচরে বিভাগীয় কমিশনারের সফর ঘিরে অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় সংস্কৃতির বিকাশ নিয়ে আলোচনা হয়েছে সভায়। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে উপজেলা শিল্পকলা একাডেমি।

বুধবার (১২ আগস্ট) হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়।

সভায় উপজেলার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, প্রশাসনিক কার্যক্রমের অগ্রগতি এবং স্থানীয় পর্যায়ে সাংস্কৃতিক চর্চার প্রসার নিয়ে আলোচনা করা হয়।

এ সময় বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দিন বলেন, তৃণমূল পর্যায়ে জনগণের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন কাজ করে যাচ্ছে। পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও সাংস্কৃতিক চর্চার বিকাশেও গুরুত্ব দেওয়া হচ্ছে। নবউদ্বোধিত উপজেলা শিল্পকলা একাডেমি হাইমচরের তরুণ প্রজন্মের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা পরিষদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।