ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এসএসসিতে চাঁদপুরে জমজ দুই বোনের অভাবনীয় সাফল্য

Chandpur Tribune
আগস্ট ১২, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

এবারের এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য দেখিয়েছে চাঁদপুরের জমজ দুই বোন নাহিয়ান তাসনিম বারাকাত ও তাসনুবা নুর বারাকাত। বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে তারা দুজনই জিপিএ-৫ পেয়েছে।

সোমবার (১০ আগস্ট) ফল প্রকাশের পর দুই বোনের এই অনন্য সাফল্যে তাদের পরিবারসহ পুরো জেলায় আনন্দের জোয়ার বইছে।

পারিবারিক ও শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নাহিয়ান তাসনিম বারাকাত চাঁদপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ (ইংলিশ ভার্সন) থেকে এবং তাসনুবা নুর বারাকাত চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। দুজনেরই মেধা ও পরিশ্রমের ফল হিসেবে ধরা দিয়েছে এই সাফল্য।

মেধাবী এই দুই বোন চাঁদপুরের এক ঐতিহ্যবাহী ও মুক্তিযোদ্ধা পরিবারের উত্তরসূরি। তারা চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মরহুম লুৎফর রহমান লুতু পাটোয়ারীর নাতনি। তাদের দাদি মরহুমা খোদেজা রহমান ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সাবেক সংরক্ষিত মহিলা সদস্য। তাদের বাবা আবুল বারাকাত লিজন পাটোয়ারী ও মা নিগার পিংকি মেয়েরাদের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে দুই বোন জানায়, তারা পারিবারিক ঐতিহ্য ধরে রেখে উচ্চশিক্ষায় প্রকৌশল (ইঞ্জিনিয়ারিং) পেশাকে বেছে নিতে চায়। দেশের প্রথম সারির প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেয়ে ভবিষ্যতে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করাই তাদের মূল লক্ষ্য।

তাদের এই অর্জনে শিক্ষক, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা অভিনন্দন জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, নিজেদের অদম্য ইচ্ছা আর নিরলস প্রচেষ্টাই তাদের আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।