ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি ওয়াকওয়েতে অযাচিত ঘোরাফেরা, ১০ কিশোরকে আটক করে অভিভাবকের জিম্মায় দিল পুলিশ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ১০, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১০ কিশোরকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের উপস্থিতিতে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এসআই ফরিদ উদ্দিন, এসআই মো. আব্দুল কুদ্দুস সরকারসহ সঙ্গীয় ফোর্স শাহরাস্তি থানাধীন নোয়াগাঁও এলাকার ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১০ কিশোরকে আটক করে থানায় নেওয়া হয়। আটককৃতরা হলো—আব্দুল্লাহ আল মাহিন (১৭), অপূর্ব দাস (১৫), নুর নবী (১৭), মো. তামীম (১৭), নাজিবুর রহমান (১৭), শেখ রাসেল (১৭), ওমর ফারুক, তানভীর হাসান (১৭), খালেদুর রহমান (১৭) ও আরাফাত ইসলাম (১৭)। তাদের সবার বাড়ি শাহরাস্তি উপজেলায়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা সন্ধ্যার সময় ওই স্থানে ঘোরাফেরার বিষয়ে সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকরা থানায় উপস্থিত হয়ে ভবিষ্যতে তারা সন্ধ্যার পর অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না বলে পুলিশকে আশ্বস্ত করেন।

এ ছাড়া আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। ফলে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে তাদের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে কিশোরদের অভিভাবকদের সন্তানদের চলাফেরার বিষয়ে নজরদারি রাখার পাশাপাশি সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করার বিষয়ে সচেতন করার পরামর্শ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।