ঢাকাসোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের আল কাউসার স্কুলে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১০ জন, পাসের হার ৯০.৪৮ শতাংশ

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ১০, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী আল কাউসার স্কুলের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে সন্তোষজনক সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বিদ্যালয়টির পাসের হার ৯০.৪৮ শতাংশ।

বিদ্যালয়ের ফলাফল বিবরণী অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মোট ৮৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৭৬ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

ফলাফলে দেখা যায়, A+ পেয়েছে ১০ জন, A পেয়েছে ২৯ জন এবং A- পেয়েছে ১০ জন শিক্ষার্থী। এছাড়া অন্যান্য গ্রেডেও শিক্ষার্থীরা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম প্রধান বলেন, শিক্ষার্থীদের এ সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের সহযোগিতার ফলে এ ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে আমরা সর্বাত্মক চেষ্টা করব।

তিনি এ সাফল্যের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।