ঢাকাশনিবার , ৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুরের ইন্তেকাল

Chandpur Tribune
আগস্ট ৮, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের শ্বশুর এবং শাহরাস্তি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম শ্রীপুর মিয়াজী বাড়ির বাসিন্দা আলী আশ্রাফ মিয়াজীর জ্যেষ্ঠ পুত্র শফিউল্লাহ মিয়াজী (৭৫) ইন্তেকাল করেছেন।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি এক পুত্র, দুই কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম শফিউল্লাহ মিয়াজী বাংলাদেশ রেলওয়েতে কর্মরত ছিলেন। চাকরি জীবন শেষে তিনি অবসরে যান। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন শাহরাস্তি প্রেসক্লাবসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আল্লাহ তায়ালা মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।