ঢাকাশুক্রবার , ৭ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে একযোগে ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তার বদলি

Chandpur Tribune
আগস্ট ৭, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে (ইউপি) কর্মরত ৩১ জন প্রশাসনিক কর্মকর্তাকে (সাবেক ইউপি সচিব) জনস্বার্থে একযোগে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার নতুন কর্মস্থলে পদায়ন করে জেলা প্রশাসকের কার্যালয়, চাঁদপুরের স্থানীয় সরকার শাখা থেকে এক অফিস আদেশ জারি করা হয়।

আদেশে স্বাক্ষর করেন স্থানীয় সরকারের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. এরশাদ উদ্দিন।

অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ৩১ জন ইউপি প্রশাসনিক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়ন পরিষদে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশ অনুযায়ী, বদলি করা কর্মকর্তাদের ১০ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিন বিকেলেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (রিলিজ) বলে গণ্য হবেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

বদলির তালিকায় চাঁদপুর সদর, হাইমচর, ফরিদগঞ্জ, হাজীগঞ্জ, শাহরাস্তি, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত প্রশাসনিক কর্মকর্তারা রয়েছেন।

জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার জারি করা আদেশের অনুলিপি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার, চাঁদপুরের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।