ঢাকাবৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ভারি বৃষ্টি: চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর সংযোগ সড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল

Chandpur Tribune
আগস্ট ৬, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টানা কয়েক দিনের ভারি বর্ষণে চাঁদপুর-লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে গুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে যান চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।

 

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

বুধবার দুপুরে চাঁদপুরের গাছতলা সংলগ্ন এলাকায় সেতুর দক্ষিণ পাশে প্রায় ১৫ মিটার সংযোগ সড়ক ধসে পড়ে। এরপর থেকে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে।

 

 

চাঁদপুর সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা ইতোমধ্যে মেরামত কাজ শুরু করেছি। দেবে যাওয়া অংশ বালু দিয়ে ভরাট করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত মেরামতকাজ শেষ করা হবে।”

 

প্রত্যক্ষদর্শী মুসাদ্দেক আল আকিব বলেন, “গত কয়েক দিনের টানা ভারি বর্ষণে প্রথমে সংযোগ সড়কের কিছু অংশ দেবে যেতে শুরু করে। বৃষ্টি অব্যাহত থাকায় বুধবার দুপুরে এর আরও বড় অংশ ধসে পড়ে। এতে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুর সড়ক বিভাগের কর্মকর্তারা। দুর্ঘটনা এড়াতে সেতু এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।