ঢাকাবুধবার , ৫ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি জনতা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. সিদ্দিকুর রহমান নয়ন
আগস্ট ৫, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার জনতা উচ্চ বিদ্যালয়, মোফল্লায় শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান নিশ্চিতকরণ এবং অভিভাবকদের সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষক-শিক্ষাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য জহিরুল হক (বি.এসসি.), অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান পলাশ, মোঃ ফিরোজ আলম মিন্টু,মোঃ শফিকুর রহমান ,গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।র্থী ও অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মাসুদ আলম-এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওলানা কবির হোসেন-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. আলী। এছাড়াও উপস্থিত ছিলেন এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য জহিরুল হক (বি.এসসি.), অভিভাবক সদস্য মোহাম্মদ মিজানুর রহমান পলাশ, মোঃ ফিরোজ আলম মিন্টু,মোঃ শফিকুর রহমান ,গণমাধ্যমকর্মী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি, কোনো মেধাবী শিক্ষার্থী অর্থাভাবে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সে লক্ষ্যে তাদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে নিয়মিত অভিভাবক সভা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিদ্যালয়কে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।