ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বালু ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি স্বপন, সম্পাদক এমদাদ ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নির্বাচিত

শাখাওয়াত হোসেন শামীম
আগস্ট ২, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত সদস্যদের কণ্ঠভোটে সভাপতি হিসেবে মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন মজুমদার, সাধারণ সম্পাদক হিসেবে এমদাদ মজুমদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. নজরুল ইসলাম অভি নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন মজুমদার চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সহ-সভাপতি, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং হাজীগঞ্জ উপজেলা বালু ব্যবসায়ী মালিক সমিতির বিদায়ী সভাপতি। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলীগঞ্জ গ্রামের বিশিষ্ট বালু ব্যবসায়ী।

সাধারণ সম্পাদক এমদাদ মজুমদার দীর্ঘদিন ধরে বালু ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থেকে সমিতির বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখে আসছেন।

সাংগঠনিক সম্পাদক নির্বাচিত মো. নজরুল ইসলাম অভি হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, দেশ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এবং চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সদস্য। তিনি টোরাগড় গ্রামের একজন পরিচিত বালু ব্যবসায়ী।

নবনির্বাচিত কমিটিকে চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ব্যবসায়ী মহলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নির্বাচন শেষে সমিতির সদস্যরা ফুলেল শুভেচ্ছায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে বরণ করে নেন।

এ সময় নবনির্বাচিত নেতারা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,সমিতির ঐক্য,স্বচ্ছতা, সদস্যদের ন্যায্য অধিকার এবং সার্বিক কল্যাণ নিশ্চিত করতে তারা আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি সমিতির উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল সদস্যের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।