ঢাকারবিবার , ২ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Chandpur Tribune
আগস্ট ২, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হাজীগঞ্জ উপজেলার বলাখাল ও ধেররা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির অপরাধে রয়েল বেকারিকে ১০ হাজার, একই অপরাধে মনি ফুডসকে ৫ হাজার এবং বিস্ফোরক অধিদপ্তর লাইসেন্স ব্যতীত অক্সিজেন সিলিন্ডার গ্যাস বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে ভাই ভাই গ্যাস এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা  জরিমানা করা হয়।

চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

 

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।

 

এছাড়াও অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন ও জনসচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম ও হাজীগঞ্জ উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. জসিম উদ্দিন সার্বিক সহায়তা প্রদান করেন।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।