ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের রান্ধুনীমুড়া মজুমদার বাড়িতে মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিল

Chandpur Tribune
আগস্ট ১, ২০২৬ ১০:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া মনিনাগ মজুমদার বাড়িতে শনিবার (১ আগস্ট) মরহুমদের রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে দিনব্যাপী ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ-নাত পরিবেশন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি ও মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মাহফিলকে কেন্দ্র করে আগত অতিথি,মুসল্লি, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের জন্য সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আপ্যায়নের ব্যবস্থা করা হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

আয়োজক আব্দুর রাজ্জাক মজুমদার দুলাল জানান, প্রতিবছরের ন্যায় এবারও মরহুমদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনায় এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।