ঢাকাশনিবার , ১ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে হাইমচরে গণমিছিল

Chandpur Tribune
আগস্ট ১, ২০২৬ ১০:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের উদ্যোগে চাঁদপুরের হাইমচর উপজেলায় একটি গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় আলগি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণমিছিলে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, ১১-দলীয় জোটের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন। মিছিলটি আলগি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

গণমিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আমির আবুল হোসেন। তিনি বলেন, “যারা জুলাই সনদ মানে না, তারা ফ্যাসিস্টের দোসর।”

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করা জরুরি। তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এ দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

শান্তিপূর্ণ পরিবেশে গণমিছিল ও সমাবেশের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।