ঢাকাবুধবার , ২৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় ১৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শান্তু ধর
জুলাই ২৯, ২০২৬ ৯:১৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে ১৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ মোঃ  রুবেল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলামের নির্দেশনায় এসআই মফিজুল ইসলাম সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) এলাকার নুরুল ইসলামের বাড়ির সামনের সড়কে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় মোঃ রুবেলকে হাতে-নাতে আটক করা হয়।

পুলিশ জানায়, আটক রুবেলের কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধার করা মাদক জব্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

আটক মোঃ রুবেল উপজেলার নোয়াদ্দা (ভূঁইয়া বাড়ি) গ্রামের হাজী আব্দুল জলিল ও রোকসানা বেগমের ছেলে। বুধবার গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।