ঢাকারবিবার , ২৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩৫ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
জুলাই ২৬, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. আরিফ হোসাইন, এএসআই (নিঃ) বাবুল হোসেন এবং সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি পৌরসভার পশ্চিম সুয়াপাড়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের দক্ষিণ পাশে পশ্চিম উপলতা রাস্তার মাথা থেকে মো. মিন্টু (৩৮) ও মো. আনোয়ার হোসেন (৪২)-কে তাদের হেফাজতে থাকা ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।