ঢাকাশনিবার , ২৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট  কমিটি ঘোষণা

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
জুলাই ২৫, ২০২৬ ৫:০২ অপরাহ্ণ
Link Copied!

ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করে রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট  কমিটির নাম ঘোষণা করা হয়েছে।

চাঁদপুর শাহরাস্তি উপজেলার  রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা ।  উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসকে আহ্বায়ক করা হয়েছে।

নতুন কমিটির যুগ্ম আহ্বায়করা  হলেন:  গ্রাম খিলার মোঃ মোশারফ হোসেন , বেরনাইয়া গ্রামের আব্দুল হক, পরানপুর গ্রামের মোঃ হেমায়েতুল ইসলাম  সুমন, বেরনাইয়া গ্রামের হাবিবুর রহমান, নাহারা গ্রামের ইকবাল হোসেন কাজল, পরানপুর গ্রামের মনির হোসেন, ঘুঘুরচপ গ্রামের তোফাজ্জল হোসেন লিটন, কুরকামতা গ্রামের মোঃ আবুল হাশেম, বিজয়পুর গ্রামের মোঃ হোসেন রানা, খাইরুল বাসার আজাদ ,রঘুরামপুর গ্রামের শহীদ উল্লাহ, নোয়াপাড়া গ্রামের আবুল খায়ের, প্রসন্নপুর গ্রামের শফিকুল ইসলাম প্রমুখ।

রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট  কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের গতিশীল নেতৃত্বে ইউনিয়ন ব্যাপী জাতীয়তাবাদী দল বিএনপি সুসংগঠিত হবে সেটাই নেতা কর্মীদের প্রত্যাশা।  নবগঠিত কমিটির আহ্বায়ক ফখরুল ইসলাম বিলাসের পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, বিএনপি নেতা অধ্যাপক মুজাহের হোসেন সহ বিএনপির নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।