হাজীগঞ্জের কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে গুণীজনদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাভ) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কোন্দ্রা গ্রামে এ সংবর্ধনা ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোন্দ্রা প্রবাসি কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন অনিক ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মজিবুর রহমান মজিব।
উপদেষ্ঠা আবুল কালাম মজুমদার বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা মো. কবির হোসেন ও মো. আবুল কাশেম প্রমূখ। বক্তব্য শেষে গুনীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন, অতিথিবৃন্দ।
সহ-সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ সুমন গাজীসহ আমন্ত্রিত অতিথি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি প্রবাসী মো. ওমর ফারুক ও সাধারণ সম্পাদক প্রবাসী মো. জসিম উদ্দিন প্রবাসিদের নিয়ে কোন্দ্রাবাসির সেবার লক্ষে এ সংগঠনটি প্রতিষ্ঠা করেন।
সংগঠনের পক্ষ থেকে এলাকার অস্বচ্ছল পরিবারের সদস্যদের লেখাপড়া, পোশাক, চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান, রমজানে ভর্তুকি মূল্যে ইফতার সামগ্রী বিক্রয়, ঈদ উপহার ও মসজিদ-মাদ্রাসায় উপহার প্রদান করা হয়।
এছাড়া মাদক মুক্ত সমাজ গঠন করতে এলাকার শিশু-কিশোর-যুবকদের নিয়ে খেলাধুলার আয়োজন, পরিবেশ সবুজায়নের লক্ষ্যে চারাগাছ বিতরণ ও রোপন’সহ নানা ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়।
নেতৃবৃন্দের প্রত্যাশা, কোন্দ্রা প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে কোন্দ্রা গ্রামে একটি হাসপাতাল নির্মান করা। যাতে করে ওই এলাকাসহ আশ-পাশের এলাকা ও গ্রামের অসহায় মানুষ চিকিৎসা সেবা নিতে পারে। সংগঠনের এসকল কাজে ওই এলাকার প্রবাসীরা সহযোগিতা করে থাকেন।
