ঢাকাবুধবার , ১৩ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে চাঁদা না দেয়ায় ইউপি সদস্য’কে মারধরের অভিযোগ

শাহরাস্তি প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে চাঁদা না দেয়ায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছে ইউপি সদস্য ইলিয়াস(৪২)।

গেলো রবিবার রাতে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের শিবপুর বিরানী বাড়ীর মসজিদের পাশে বর্তমান ইউপি সদস্য’র উপর এমন হামলার অভিযোগ উঠে।

অভিযোগ সূত্রে জানাগেছে, ঘটনার দিন সন্ধ্যায় একই ওয়ার্ডের বৃদ্ধা মহিলার বয়স্ক ভাতার মেসেজ না আসার কারন দেখতে যাওয়ার উদ্দেশ্য নিজ বাড়ী হতে রওয়ানা হোন ইউপি সদস্য ইলিয়াস।

পথিমধ্যে শিবপুর বিরানী বাড়ীর মসজিদের সামনে পৌঁছা মাত্র পিছন থেকে মুখ বেঁধে ওয়ারুক মাঠে এলোপাতাড়ি মারধর করতে করতে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেন।
অভিযোগে আরো বলা হয়েছে, ওইসময় হামলাকারীরা এক লক্ষ টাকা চাঁদা দাবি করে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি প্রদর্শন করেন। পরে জীবন রক্ষার্থে ফোনে কয়েকজনের কাছে টাকা চেয়ে কল দিয়েও রাত হওয়ায় কাউকে পাওয়া যায় নি। টাকা না পেয়ে পর পর তিন স্থানে নিয়ে যাওয়া হয়।

ঘটনার দিন দিবাগত রাতে অর্থাৎ সোমাবার গভীর রাতে চাঁদা দাবী করে শিবপুর মকতিয়ার বাড়ীর পশ্চিমে পাশে আবারোও এলোপাতাড়ি মারধর করে। পরে তার ডাক চিৎকারে সেলিম ও তার স্ত্রী ঘটনার দিকে টর্চ লাইট মারে। আর এই সুযোগে ইউপি সদস্য নিজেকে রক্ষার্থে দৌড়ে এগিয়ে আসলে স্থানীয়দের সহযোগিতা প্রাণে রক্ষা পায়।

এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী শাহরাস্তি মডেল থানায় নামীয় চারজন ও অজ্ঞাত চার-পাঁচজনকে বিবাদী অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলো:- সুজন(২৫), রায়হান(২৪), ইয়াসিন(৩০), পারভেজ(২২)।

অভিযোগ কপি

 

এ ঘটনায় ভুক্তভোগী ইলিয়াস বলেন, হামলাকারীরা বিভিন্ন ভাবে এখনো হুমকি ধামকি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয় ঘটনার দিন সাথে থাকা নগদ পঁচিশ হাজার টাকা, একটি স্মার্ট ফোন, একটি লাইট নিয়ে লাপাত্তা হয়ে যায়। এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সু-বিচার প্রত্যাশা করেন তিনি।

অন্যদিকে অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।