ঢাকাশুক্রবার , ২৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে ছেলে গ্রেফতার

অনলাইন ডেস্ক:
জুলাই ২৪, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে মো. সাইফুল ইসলাম (২৬) নামের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। এর আগে বুধবার তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান এর দিক-নিদের্শনায় এসআই মো. শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ সূচিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পিতা-মাতার ভরণ-পোষণ আইনে আসামী সাইফুল ইসলাম গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার, এফআইআর নং-৩৯, তারিখ- ২২ জুলাই, ২০২৬; জি আর নং-২৩২, তারিখ- ২২ জুলাই, ২০২৬; সময়- ১১.৩০ ঘটিকা ধারা- ৫ তাকে গ্রেফতার করা হয়। সে উপজেলার সূচীপাড়া গ্রামের খলিল মেম্বার বাড়ির মৃত মো. ইলিয়াছ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।