ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় এর সদস্য নির্বাচিত 

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ২২, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দেশ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী বিশিষ্ট বালু ব্যবসায়ী টোরাগড় গ্রামের কৃতি সন্তান মো. নজরুল ইসলাম চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায়ের সম্মানিত সদস্য নির্বাচিত হয়।

বুধবার (২২ জুলাই) চাঁদপুর জেলা বালুবাহী নৌ-যান মালিক সমবায় সমিতির নির্বাচনে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত কমিটিতে হাজীগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডে সাবেক সফল কাউন্সিলর মো. নজরুল ইসলাম কে সম্মানিত সদস্য নির্বাচিত করা হয়।

নির্বাচনে সভাপতি পদে নাছির আহমেদ ভুঁইয়া, সহ-সভাপতি পদে মোহাম্মদ হুমায়ুন কবির স্বপন, সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ খান শিপন, কোষাধ্যক্ষ পদে সহিদ উল্যাহ ভুঁইয়া, সহ সম্মানিত সদস্য হাজীগঞ্জ পৌরসভা ৭ নং ওয়ার্ডে সাবেক সফল কাউন্সিলর মো. নজরুল ইসলাম কে  নির্বাচিত করা হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নব-নির্বাচিত নেতৃবৃন্দ,  সম্মানিত সদস্য সহ সকলকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সমিতির বিদায়ী সভাপতি মোহাম্মিমদ জানুর রহমান খান। নব-নির্বাচিত নেতারা সমিতির সদস্যদের আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমবায়ের ঐক্য, স্বচ্ছতা ও সদস্যদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।