ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
জুলাই ২২, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর একটি মামলায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ।

বুধবার (২২ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই (নিঃ) মো. শমসেদ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সূচীপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে শাহরাস্তি মডেল থানার এফআইআর নং-৩৯ (তারিখ: ২২ জুলাই ২০২৬) ও জিআর নং-২৩২ (তারিখ: ২২ জুলাই ২০২৬) মামলার এজাহারভুক্ত আসামি সাইফুল ইসলাম (২৬)-কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খলিল মেম্বার বাড়ি এলাকার মৃত মো. ইলিয়াছ হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ ছাড়াও দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৩/৩২৪/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।

গ্রেফতারের পর আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে কড়া পুলিশ প্রহরায় তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।