ঢাকাবুধবার , ২২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চেক প্রতারণার মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে আদালতের সমন

Chandpur Tribune
জুলাই ২২, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

চেক ডিজঅনার (Cheque Dishonour) সংক্রান্ত মামলায় হাজীগঞ্জ বড় মসজিদের সাবেক মোতওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।

সোমবার চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান নিপা এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. কবির হোসেন লিটন অভিযুক্ত আলমগীর কবির পাটোয়ারীর বিরুদ্ধে The Negotiable Instruments Act, 1881-এর ১৩৮ ধারায় মামলা দায়ের করেন।

আদালত Code of Criminal Procedure, 1898-এর ২০০ ধারা অনুযায়ী অভিযোগকারীর জবানবন্দি গ্রহণ করেন। পরে দাখিলকৃত নথিপত্র ও জবানবন্দি পর্যালোচনা করে বিচারক এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় অভিযোগ আমলে নেওয়ার মতো প্রাথমিক সত্যতা রয়েছে বলে মনে করেন।

এর পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত আলমগীর কবির পাটোয়ারীর নামে সমন জারির নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগকারীকে প্রয়োজনীয় প্রসেস ও প্রসেস ফি দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রমের অংশ হিসেবে সমন প্রাপ্তি সংক্রান্ত শুনানির জন্য আগামী ৭ অক্টোবর ২০২৬ তারিখ নির্ধারণ করেছেন আদালত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।