চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেশগাঁও আদর্শ একাডেমির চতুর্থ শ্রেণির মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার মৃত্যুবরণ করেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
খাদিজা আক্তার উপজেলার দেশগাঁও পশ্চিম আটিয়া বাড়ি এলাকার বাসিন্দা মন্টু মিয়ার কন্যা। অল্প বয়সেই তার এমন অকাল মৃত্যু পরিবার, স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার মৃত্যুতে দেশগাঁও আদর্শ একাডেমির শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এলাকাবাসী।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
