ঢাকাসোমবার , ২০ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুলিশের মাদকবিরোধী অভিযান: ইয়াবা’সহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
জুলাই ২০, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২০ জুলাই ২০২৬) শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান–এর সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. শরীফুল ইসলাম, এএসআই (নিঃ) এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স উপজেলার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নিজ মেহের এলাকার তালতলা মোড়ে লামিয়া স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে গ্রেপ্তার করা হয় মো. রাসেল (২৬) ও মো. জসিম উদ্দিন (৩২) নামে দুইজনকে। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩৭ এবং জিআর নম্বর-২৩০, তারিখ ২০ জুলাই।

পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে শাহরাস্তি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।