মতলব পৌরসভার কলাদীতে একটি বাসায় রহস্যজনক কারণে গত ১০ দিন ধরে শিকলবন্দী রয়েছেন সোহাগ নামে এক যুবক।
স্বজনদের দাবি, মানসিক প্রতিবন্ধী হওয়ায় সোহাগ নামের ওই যুবককে আটকে রাখা হয়েছে। শিকলবন্দী যুবক সোহাগের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্র সাগরদী নৈয়াইর গ্রামে।
এদিকে, প্রতিবেশীরা জানান, চিকিৎসকের পরামর্শ ছাড়া ওই যুবককে ঘুমের ট্যাবলেট খাইয়ে অচেতন করে রাখা হচ্ছে। এমন অভিযোগ তুলে তারা বিষয়টি স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানিয়েছেন।
অন্যদিকে, যুবক শিকলবন্দী। এমন ঘটনা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে তার মামা কামাল প্রধান ভাগ্নে সোহাগের শিকল খুলে দেন। তবে তাকে বসতঘরে আটকে রাখা হয়েছে।
এই নিয়ে অভিযোগ তুলেন স্থানীয় গণমাধ্যমকর্মী মাহফুজ মল্লিক। তিনি বলেন, সুস্থ সোহাগ নামে ওই যুবককে পাগল বানিয়ে শিকলবন্দী করে একটি অপরিচ্ছন্ন নিস্তব্ধ কক্ষে আটকে রাখার কারণ কি? তার প্রশ্ন, ঘটনাটির পেছনে অজানা কিছু লুকিয়ে থাকতে পারে। তাই আইনপ্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম বলেন, ‘যুবক শিকলবন্দী। এমন অমানবিক ঘটনার পেছনের কারণ খুঁজে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
