ঢাকারবিবার , ১৯ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন জিসান আহমেদ ছিদ্দিকী

Chandpur Tribune
জুলাই ১৯, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবনেতা জিসান আহমেদ ছিদ্দিকী।

গত ৭ জুলাই (মঙ্গলবার) বিদ্যালয়ের ১২ সদস্য বিশিষ্ট ব্যবস্থাপনা কমিটির অনুমোদন দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটি।

কমিটির অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি তানজিনা আক্তার, সদস্য মো. আবুল হোসেন, মো. মাহমুদুল হাসান, মো. আবু বকর মিয়াজী, হযরত আলী, আমেনা আক্তার, সুবর্না আক্তার, সৈয়দ আহমেদ রতন, মো. হাতেম আলী, আবুল বাসার, সদস্য সচিব ও প্রধান শিক্ষক রৌশন ইয়াজদানী।

এদিকে মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটওয়ারী প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন, জিসান আহমেদ ছিদ্দিকী।

একই সময়ে বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যোৎসাহী সদস্য, দাতা ও অভিভাবক প্রতিনিধিসহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানিয়েছেন, জিসান আহমেদ ছিদ্দিকী। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে কাজ করবেন উল্লেখ করে তিনি তাঁর দায়িত্ব পালনকালীন সময়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির ওয়ার্ড কাউন্সিলর নব-নির্বাচিত সভাপতি জিসান আহমেদ ছিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পদে দায়িত্ব পালন করেছেন।

তিনি মাড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা পরিবারের সদস্য। ১৯৫৪ সালের তাদের পরিবারের দানকৃত সম্পত্তিতেই বিদ্যালয়টি স্থাপতি ও প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়টি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তাই, নতুন একাডেমিক ভবন নির্মানে সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের দৃষ্টি আকর্ষণ করেন, জিসান আহমেদ ছিদ্দিকী ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।