ঢাকাশুক্রবার , ১৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

দৈনিক চাঁদপুর প্রবাহের সম্মাননা পেলেন সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১৭, ২০২৬ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

জেলার জনপ্রিয় ও শীর্ষস্থানীয় দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে দীর্ঘদিনের নিষ্ঠাবান মাঠপর্যায়ের নিজস্ব প্রতিনিধি হিসেবে দায়িত্বশীল সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক লাভ করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাংবাদিক মোহাম্মদ মেহেদি হাছান সর্দার

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে সংবাদ সংগ্রহ, পরিবেশন এবং গণমাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার গণমাধ্যম অঙ্গনে মোহাম্মদ মেহেদি হাছান সর্দার এর

অবদান অত্যন্ত প্রশংসনীয়। পেশাগত সততা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে তিনি দীর্ঘ সময় ধরে সাংবাদিকতা করে আসছেন। তাঁর কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

সম্মাননা গ্রহণ শেষে মোহাম্মদ মেহেদি হাছান সর্দার দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও আইন পেশার পাশাপাশি বস্তুনিষ্ঠ, সত্যনিষ্ঠ ও জনকল্যাণমুখী সাংবাদিকতা অব্যাহত রেখে মানুষের পাশে থাকার চেষ্টা করব।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক ও প্রকাশক, জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমন্ত্রিত অতিথিরা।

দৈনিক চাঁদপুর প্রবাহের ২৫ বছর পূর্তি উপলক্ষে জেলার বিভিন্ন পর্যায়ে সাংবাদিকতা, সমাজসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।