ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের মায়ের দাপন সম্পন্ন

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
জুলাই ১৫, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাসের মায়ের দাপন সম্পন্ন হয়েছে।

১৫ জুলাই শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাসের মায়ের জানাজা মাগরিবের নামাজের পর রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের পরানপুর নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন সম্পন্ন।

মরহুমার জানাজার নামাজে স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক এমপির পক্ষ থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,প্রশাসনের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক, শাহরাস্তি প্রেসক্লাবের গণমাধ্যম কর্মীসহ সহস্রাধিক ব্যক্তিবর্গ অংশ নেন।

উল্লেখ্য তিনি চট্রগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন তার সন্তান ফখরুল ইসলাম বিলাস ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।