ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে পঞ্চমবার জেলায় শ্রেষ্ঠ কল্যাণ সহকারী আলেমা সুলতানা

Chandpur Tribune
জুলাই ১৫, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

মতলব দক্ষিণ উপজেলার পরিবার কল্যাণ সহকারী আলেমা সুলতানা পঞ্চম বারের মতন জেলার শ্রেষ্ঠ সহকারীর স্থান অর্জন করেছে।

আলেমা সুলতানা উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী। তিনি মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা,মা ও শিশু স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২০২৬ সালে পরিবার কল্যাণ সহকারী পদে জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করেন।

এর পূর্বে ২০২১ সাল থেকে টানা ২০২৬ পর্যন্ত পরিবার কল্যাণ সহকারী হিসেবে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হন। ২০১৩ সালে ওই পদে চাকুরীতে যোগদান করেন আলেয়া সুলতানা।

গত ১৪ জুলাই (মঙ্গলবার) মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে আলেমা সুলতানাকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দীপ্ত দাস,মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ্ প্রধান।

এর আগে গত ১২ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসেবে নির্বাচিত হওয়ায় জেলা প্রশাসক আহম্মেদ জিয়াউর রহমানের কাছ থেকে সন্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন আলেমা সুলতানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।