ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ চিলড্রেন একাডেমির কৃতী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহার ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন

শাখাওয়াত হোসেন শামীম
জুলাই ১২, ২০২৬ ১১:১৩ অপরাহ্ণ
Link Copied!

প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা। এ কৃতিত্বের মাধ্যমে সে শুধু তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেরই নয়, পুরো হাজীগঞ্জ উপজেলার জন্যও গৌরব বয়ে এনেছে।

সিদরাতুল মুনতাহা হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে এ সাফল্য অর্জন করে। সে প্রবাসী মো. শরীফ হোসেন ও সুমি আক্তারের কন্যা।

মুনতাহার এই অসাধারণ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন,সহপাঠী এবং শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে।

মুনতাহার বাবা মো. শরীফ হোসেন  বলেন,“আমার মেয়ের এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান,সঠিক দিকনির্দেশনা,পরিবারের সদস্যদের সহযোগিতা, মহান আল্লাহর অশেষ রহমত এবং সবার দোয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।” তিনি এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সিদরাতুল মুনতাহা মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে জানায়, ভবিষ্যতে একজন সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। সে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করেছে।

এদিকে,মুনতাহার এ গৌরবোজ্জ্বল সাফল্যে হাজীগঞ্জের শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিষয়ক সংগঠনের নেতৃবৃন্দ তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন,মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রেখে সিদরাতুল মুনতাহা ভবিষ্যতেও শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের স্বাক্ষর রাখবে এবং পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাজীগঞ্জ উপজেলার সুনাম আরও উজ্জ্বল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।