ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি
জুলাই ১২, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে আজ রবিবার (১২ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টুর সঞ্চালনায় সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সহ-সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়,
স্বপন কর্মকার মিঠুন, কার্য নির্বাহী সদস্য ফারুক আহমেদ চৌধুরী, ফয়েজ আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিন উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহসান হাবিব পাটওয়ারী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা আল শিহাব, সমাজসেবা সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান নয়ন, সদস্য হাসানুজ্জামান, মাহবুব আলম, হাসান আহমেদ বাবলু, মোসাদ্দেক হোসেন জুয়েল, রকি চন্দ্র সাহা, মাহমুদুল হাসান প্রমুখ।

সভা শেষে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সেন্টু উপস্থিত সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং প্রেসক্লাবের উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভা শেষে প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নিজের লিখা স্মৃতি সমাহার বইটি শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেন প্রেসক্লাবের সহসভাপতি, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।