ঢাকারবিবার , ১২ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে সারিমিলি জাহান সাবা

হাজীগঞ্জ ব্যুরো
জুলাই ১২, ২০২৬ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে, হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের সন্না গ্রামের সাদ্দাম হোসেন রাজু ও নুসরাত জাহান দম্পতির বড় সন্তান সারমিলি জাহান সাবা। পরীক্ষায় নিজের মেধার স্বাক্ষর রেখে সে বাকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই বৃত্তি লাভ করে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় রোববার (১২ জুলাই) প্রাথমিক বৃত্তির এই ফলাফল ঘোষণা করে। সাবা বর্তমানে বাকিলা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে অধ্যয়নরত। তার বাবা বাকিলা বাজারস্থ সাবা ট্যুরস এন্ড ট্রাভেলস্ স্বত্বাধিকারী। সাবা ১ম শ্রেনী হতে ৫ম শ্রেনী পর্যন্ত তার শ্রেণি রোল ১ এর ধারাবাহিকতা ধরে রেখেছিলো।

শিক্ষার্থী সারমিলি জাহান সাবার এই সাফল্যে তার অভিভাবকরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং কঠোর পরিশ্রমের ফলেই আজ এই ট্যালেন্টপুল বৃত্তি অর্জন সম্ভব হয়েছে।

আগামী দিনেও সাবা যেন তার মেধার আলো দিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, সেজন্য তারা সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর নতুন আঙ্গিকে আয়োজিত ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় দেশজুড়ে ৬ লাখ ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী অংশ নেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।