চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের চাঁদপুর জেলার সভাপতি ফরিদা ইলিয়াসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সকালে শহরের বড়স্টেশন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফরিদা ইলিয়াস শহরের বড়স্টেশন এলাকার মৃত আবদুল গফুরের মেয়ে। তিনি চাঁদপুর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসন থেকে একাধিকবার কাউন্সিলর নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে। সকাল সাড়ে ১১টায় তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
