ঢাকাবুধবার , ৮ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মুরশিদুল আলমের দোয়া ও সমর্থন কামনা

Chandpur Tribune
জুলাই ৮, ২০২৬ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বাজারের পরিচিত মুখ,প্রবীণ সদস্য ও সাবেক শিল্পবিষয়ক সম্পাদক মো. মুরশিদুল আলম। তিনি ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া,সমর্থন ও আশীর্বাদ কামনা করেছেন।

বুধবার (৮ জুলাই) সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলামের ভগ্নিপতি মো. মুরশিদুল আলম দপ্তর সম্পাদক পদে প্রার্থী হওয়ায় তার পক্ষে সহযোগিতা ও সমর্থন চাওয়া হয়।

মো. মুরশিদুল আলম হাজীগঞ্জ পূর্ব বাজারের তরকারি পট্টিতে অবস্থিত মৌসুমী টি হাউজের স্বত্বাধিকারী। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির একজন প্রবীণ সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। এছাড়া তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী

সমিতির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক এবং

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ৫ নম্বর ওয়ার্ড (তরকারি পট্টি) দুইবারের নির্বাচিত সাবেক কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. মুরশিদুল আলম আমার চতুর্থ ভগ্নিপতি। হাজীগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মুকিমাবাদ মুন্সিবাড়িতে আমার বাল্যজীবন ও লেখাপড়ার সময় তার স্নেহ, দোয়া ও আন্তরিক সহযোগিতা পেয়েছি। তার ভালোবাসা ও উৎসাহের কারণেই আজ আমি এই পর্যায়ে পৌঁছাতে পেরেছি।”

তিনি আরও বলেন, “তিনি একজন নীতিবান, সৎ ও দায়িত্বশীল ব্যক্তি। অতীতেও ব্যবসায়ী সমিতিতে তিনি সুনামের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করেছেন। হাজীগঞ্জ বাজারের প্রবীণ ও নবীন ব্যবসায়ীদের কাছে তিনি অত্যন্ত পরিচিত মুখ। তাই আমার ভগ্নিপতিকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি।”

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. মুরশিদুল আলম বলেন, ব্যবসায়ীদের কল্যাণ,বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং ব্যবসায়ী সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি কাজ করতে চান। এজন্য তিনি হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ভাই-বোনের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।