ঢাকামঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মাদ্রাসার শিক্ষার্থীদের গরমে স্বস্তি দিতে এগিয়ে এলো ‘দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা’

Chandpur Tribune
জুলাই ৭, ২০২৬ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উনকিলাস্থ রশিদপুর দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের ক্লাসরুমে স্বস্তি ফিরাতে ৪টি সিলিং ফ্যান উপহার দিয়েছে সামাজিক সংগঠন “দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা” গতকাল সোমবার (৬ জুলাই) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই ফ্যানগুলো হস্তান্তর করা হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, তীব্র গরমে শিক্ষার্থীদের পড়াশোনায় বেশ ব্যাঘাত ঘটছিল। ছাত্র-ছাত্রীদের সুন্দর ও আরামদায়ক পরিবেশে পাঠদানের বিষয়টি বিবেচনা করেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

ফ্যান হস্তান্তরকালে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন— সংগঠনের সহ-সভাপতি আবু ইউসুফ সুমন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন গাজী, সদস্য জয়নাল আবেদিন এবং জসিম উদ্দিন। অনুদান গ্রহণকালে রশিদপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী উপস্থিত ছিলেন।

সংগঠনের এই মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগের তীব্র প্রশংসা করে মাদ্রাসা কর্তৃপক্ষ বলেন, এই ফ্যানগুলো চালুর ফলে শিক্ষার্থীরা এখন গরমের কষ্ট থেকে মুক্তি পাবে। তারা সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংগঠনের নেতৃবৃন্দও ভবিষ্যতে এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাদের এই ধরণের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।