ঢাকারবিবার , ৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় গোলবাহার কাশিমপুর সড়কের সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত

Chandpur Tribune
জুলাই ৫, ২০২৬ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

কচুয়ার গুলবাহার ও কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার তৃপ্তি মিনি চাইনিজ এন্ড কমিউনিটি সেন্টারের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার।

পৌর শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন দেলুর সভাপতিত্বে ও বিএনপি নেতা জাফরুল ইসলাম সেলিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া বিশ্বরোড বাজার পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম রুবেল,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী তরিকুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কামরুল ইসলাম কামরুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, কচুয়ার গুলবাহার ও কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ শাহজাহান কাজী,সহ-সভাপতি লিটন,সোলাইমান, সাধারণ সম্পাদক মোঃ শাহীন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক কাদির হোসেন প্রধান, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। পরিচিতি সবার শেষে গুলবাহার কাশিমপুর সিএনজি শ্রমিক সমিতির শ্রমিক সমিতির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান শুরুতে কচুয়া উপজেলার শ্রমিক দলের সাবেক সভাপতি কমিশনার মরহুম কালু কমিশনারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও স্মরণসভা করে শ্রমিক দলের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।