ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান

Chandpur Tribune
জুন ২৯, ২০২৬ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“গাছ বাঁচলে প্রকৃতি বাঁচবে, প্রকৃতি বাঁচলে মানুষ বাঁচবে”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে বিদ্যালয় মাঠে আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন টিটুর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন রিপন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেক মানুষকে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ রোপণ করতে হবে এবং তার পরিচর্যার দায়িত্বও নিতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামছুল হক গাজী,বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আয়োজকরা জানান,পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।