ঢাকাসোমবার , ২৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে মেহার উচ্চ বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন বিষয়ক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
জুন ২৯, ২০২৬ ২:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহার উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার এবং বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। তিনি শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান এবং বেশি বেশি গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আব্দুল কাইয়ুম বাবু, প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সেমিনার শেষে বিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।