ঢাকারবিবার , ২৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় আহত কিশোরের ঢাকায় মৃত্যু

Chandpur Tribune
জুন ২৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

কচুয়া উপজেলার বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ বাইজিদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ জুন) সকালে ঢাকার সাইনবোর্ড এলাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত বাইজিদ কচুয়ার শুয়ারুল মৃধা বাড়ির আলমাছ মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানান, শনিবার (২৭ জুন) দুপুরে বাঁতাপুকুরিয়া কোল্ডস্টোরেজ এলাকায় অটোরিকশা ও বাইজিদের মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে বাইজিদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠায়। ঢাকার সাইনবোর্ড এলাকায় একটি হাসপাতালে রোববার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেন কচুয়া উপজেলার সাচার ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল হাসান রিয়াদ।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম আকাশ বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি আমরা জেনেছি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।