ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৯

হাজীগঞ্জ প্রতিনিধি
জুন ২৩, ২০২৬ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) হাজীগঞ্জ থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জুন রাতে হাজীগঞ্জ থানার এসআই মো. সাইখ বিন আহম্মেদের নেতৃত্বে উপজেলার সেন্দ্রা এলাকার গাজী বাড়ির একটি পরিত্যক্ত ঘরের পেছনে অভিযান চালানো হয়। অভিযানে মো. বাদশা ওরফে রাজু (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।

অপরদিকে, একই দিনে হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদের নেতৃত্বে গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁও এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মো. নাছির হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২ জন সিআর ওয়ারেন্টভুক্ত, ৩ জন জিআর ওয়ারেন্টভুক্ত, পুলিশ আইনের ৩৪ ধারায় ১ জন এবং নিয়মিত মামলার আরও ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মঙ্গলবার যথাযথ পুলিশ প্রহরায় চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।