ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবাসহ পুলিশের জালে চাঁদপুর বারের আইনজীবী ইমরান সোহেব

Chandpur Tribune
জুন ২২, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকা থেকে ১৮ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (ইমরান) নামে এক আইনজীবীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

শনিবার (২১ জুন) রাতে চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে অভিযুক্তের বসতবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। পরবর্তীতে শহরের গুয়াখোলা এলাকা থেকে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানা সূত্র আরও জানায়, আটককৃত আইনজীবীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত ইয়াবা ব্যক্তিগত সেবনের জন্য রাখা হয়েছিল নাকি বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল, সে বিষয়ে তদন্ত চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে একজন আইনজীবীর কাছ থেকে মাদক উদ্ধার ও আটকের ঘটনায় শহরজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।