ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে জমকালো আয়োজনে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সিজন-১ উদ্বোধন

শাখাওয়াত হোসেন শামীম
জুন ১৯, ২০২৬ ৬:৫২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উপজেলা ক্রীয়া সংস্থা এর আয়োজনে “শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সিজন-১)”এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ জুন) বিকেলে হাজীগঞ্জ সরকারি
মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে উপজেলা ক্রীয়া সংস্থা এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,খেলাধুলা যুবসমাজকে মাদক,সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই। তিনি এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও খেলাধুলার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা ক্রীয়া সংস্থা এর সদস্য সচিব মিজানুর রহমান সেলিম সঞ্চালনায়  উপজেলা বিএনপির সচিব এম এ রহিম পাটওয়ারী,হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো.আবু সাঈদ,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান,হাজীগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ন-আহবায়ক মো.খোরশেদ আলম ভুট্রো, হুুমায়ন কবির স্বপন,এমরান হোসেন,মোস্তফা মজুমদার সুমন, পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী,

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো.নিজাম উদ্দিন রিপনসহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ,বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়ামোদী দর্শক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর অনুষ্ঠিত প্রথম ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন,যা দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

উপজেলা ক্রীয়া সংস্থা এর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান,টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার একাধিক দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার পাশাপাশি যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ববোধ,শৃঙ্খলা ও সৌহার্দ্য বৃদ্ধি করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

উল্লেখ্য,দেশের বিভিন্ন স্থানে “শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট” আয়োজনের মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।