ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে বসতঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Chandpur Tribune
জুন ১২, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বসতঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ জুন) দুপুরে পৌরসভাধীন ১০নং ওয়ার্ড মনিনাগ এলাকার হারেছ বেপারী বাড়ির শিপনের বসতঘরে ভাংচুর করে দলিল’সহ প্রয়োজনীয় কাগজপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকার লুটের অভিযোগ এনে তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ক্ষতিগ্রস্তের শিকার শিপন ওই বাড়ির মৃত আব্দুল জলিলের ছেলে। তিনি একই বাড়ির মৃত সেরাজল হকের ছেলে মো. মানিকের বিরুদ্ধে তার বসতঘরে ভাংচুর ও লুটপাটের অভিযোগ করেন। তবে অভিযুক্ত মানিক তাঁর অভিযোগ অস্বীকার করে সংবাদকর্মীদের বক্তব্য দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,চার/পাঁছ বছর পূর্বে ওই এলাকার রায়হানের কাছ থেকে সম্পত্তি (ভূমি) ক্রয় করেন শিপন। গত ছয়মাস পূর্ব থেকে কোন কারণ ছাড়াই শিপনের ক্রয়কৃত ওই সম্পত্তির দলিলপত্র চাইতে থাকেন অভিযুক্ত মানিক। তিনি দলিলপত্র না দেওয়ায় তাকে ভয়ভীতি প্রর্দশন ও হুমকি প্রদানের অভিযোগ করা হয়।

সবশেষ শুক্রবার দুপুরে হঠাৎ করে শিপনের বসতঘরে প্রবেশ করেন মানিক। এরপর তিনি ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করে সোনার চেইন, কানের দুল ও আংটি, নগদ বিশ হাজার টাকা এবং প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল নিয়ে যায়। এসময় তার স্ত্রী ও মেয়ে বাধা দিলে তাদেরকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে অভিযোগ অস্বীকার করে মানিক বলেন,আমাদের বিক্রিকৃত সম্পত্তির বায়া দলিল শিপনের কাছে রয়েছে। আমি তার কাছে দলিল চাইলে সে জানায় তার কাছে নেই। কিন্তু আজ দুপুরে তার স্ত্রীর কাছে চাইলে তিনি আমাকে ওই দলিল দেন। পরে আমি ফটোকপি করে ওই দলিল তার স্ত্রীকে আবার ফেরৎ দিয়েছি।

তিনি বলেন,বাড়ির সকল মানুষ দেখেছে,আমি তার ঘরে প্রবেশ করিনি। তার (শিপন) স্ত্রীর কাছে দলিল চেয়েছি, তিনি আমাকে দলিল দিয়েছেন। কাজ সেরে আবার আমি ফেরৎ দিয়েছি। যদি কেউ বলে বা প্রমাণ করতে পারে, আমি তার ঘরে প্রবেশ করেছি, তা হলে যে শাস্তি দিবেন,আমি তা মাথা পেতে নিবো।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।