ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

জনবান্ধব বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে চাঁদপুর জেলা বিএনপির মিছিল

Chandpur Tribune
জুন ১২, ২০২৬ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় সংসদে জনবান্ধব বাজেট উপস্থাপন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য মিছিল করেছে চাঁদপুর জেলা বিএনপি।

শুক্রবার (১২ জুন) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চিত্রলেখার মোড়, বাইতুল আমীন চত্বর ও লেকের পাড় এলাকা ঘুরে পুনরায় চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

মিছিলে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী ও উন্নয়নবান্ধব আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তাফাজ্জল হোসেন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদুর রহমান মাঝি, সদস্য সচিব শামসুল আরেফিন খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।